Rhonda Byrne'র বিখ্যাত বই The Power এর বাংলা অনুবাদ ধারাবাহিক ভাবে প্রকাশের চেষ্টা করছি। আজ থাকলো চতুর্থ কিস্তি।
আপনি একটা চুম্বকের মতই আকর্ষণ ক্ষমতার অধিকারী
ল অব এট্ট্রাকশান বা আকর্ষণশক্তি-এর নিয়ম অনুসারে আপনার চিন্তা ও অনুভূতির মাধ্যমে যা কিছু আপনি অনুভব করছেন আপনি তা-ই অর্জন করবেন। অর্থ-সম্পদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করলে আপনি এমন পরিবেশ, পরিস্থিতি, ঘটনা ও মানুষ আকর্ষণ করবেন যা আপনাকে আরও সম্পদশালী হতে সহায়তা করবে। আর যদি আপনি অর্থ-সম্পদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন তাহলে আপনি এমন পরিবেশ, পরিস্থিতি, ঘটনা ও মানুষ আকর্ষণ করবেন যা আপনাকে দারিদ্রতায় নিমজ্জিত করবে।
“ মানুষ সচেতন ভাবে ল অব লাভ বা ভালবাসার শক্তিকে ব্যবহার করে কিনা আমি জানিনা, জানার তেমন প্রয়োজনও বোধ করছিনা। আমি শুধু জানি আমরা স্বীকার করি আর না-ই করি ল অব গ্র্যাভিটেশান বা মধ্যাকর্ষণ শক্তির মতই ল অব লাভ বা ভালবাসার শক্তি কাজ করে। ”
Mahatma Gandhi
ভারতীয় রাজনৈতিক নেতা
ল অব এট্ট্রাকশান অনুসারে ইতিবাচক চিন্তা ও অনুভূতি ইতিবাচক পরিবেশ পরিস্থিতি, মানুষ ও ঘটনা আকর্ষণ করে, আবার নেতিবাচক চিন্তা ও অনুভূতি নেতিবাচক পরিবেশ পরিস্থিতি, মানুষ ও ঘটনা আকর্ষণ করে।তাই চিন্তা ও অনুভূতির পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করে নিতে পারেন।
ইতিবাচক ও নেতিবাচক চিন্তা
চিন্তা বলতে আপনি আপন মনে কি ভাবছেন শুধুমাত্র তাকেই বোঝায় না, বরং আপনি মুখে কি বলছেন তাকেও বোঝায়। কারণ প্রতিটি কথা বলবার আগে তা চিন্তা করতে হয়। আর আপনার চিন্তাই নির্ধারণ করে দেয় আপনার কথা এবং কাজ কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে। কিন্তু আপনার কোন একটি নির্দিষ্ট চিন্তা ইতিবাচক না নেতিবাচক তা বোঝার উপায় কি? আপনি যখন আপনার ভাললাগার বিষয়গুলো নিয়ে ভাবছেন তখন তা ইতিবাচক চিন্তা, আর আপনি যখন আপনার অপছন্দের বিষয়গুলো নিয়ে ভাবছেন তখন তা অবশ্যই নেতিবাচক।
একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন যা কিছু আপনি পেতে চাইছেন তা আপনি ভালবাসেন বলেই পেতে চাইছেন। আমরা এমন কিছু পেতে চাইনা যা আমরা অপছন্দ করি বা ভালবাসি না।
আপনি যখন বলেন ‘ এই জুতোগুলো খুবই সুন্দর, এগুলো আমার পছন্দ হয়েছে’ আপনার এই ইতিবাচক চিন্তা বিপরীত প্রতিক্রিয়া হিসেবে সেই জুতোজোড়া আপনাকে এনে দেবে। আর আপনি যদি বলেন ‘ এই জুতোগুলোর দাম অত্যন্ত বেশী রাখা হয়েছে, এতো রীতিমতো ডাকাতি!’ তখন ল অব এট্ট্রাকশান অনুসারে পছন্দের বস্তুগুলোর মূল্য সবসময়ই আপনার ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে।
অন্তরে ভালবাসা না থাকলে কখনোই মহৎ জীবনের অধিকারী হওয়া যায়না। পৃথিবীতে যারাই সফল জীবনের অধিকারী হয়েছেন তাঁরা সবাই ভালবাসার বিষয় বা বস্তুর প্রতি বেশী মনোযোগ দিয়েছেন, সেইসব বিষয়ে বেশী কথা বলেছেন। আর যারা জীবনে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছেন তাঁরা বেশিরভাগ সময়ই যা চান না তার প্রতি মনোযোগ দিচ্ছেন।
একটা শব্দ আমাদেরকে সব ধরনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে, আর তা হল ভালবাসা।Sophocles
গ্রিক নাট্যকার

Post a Comment