Rhonda Byrne'র বিখ্যাত বই The Power এর বাংলা অনুবাদ ধারাবাহিক ভাবে প্রকাশের চেষ্টা করছি। আজ থাকলো পঞ্চম কিস্তি।
যা কিছু ভালবাসেন তার প্রতি-ই মনোযোগ দিন
অভাব, সম্পর্কের জটিলতা, অসুস্থতা ইত্যাদি নেতিবাচক বিষয় যা আপনি ভালবাসেন না সেসব বিষয়ে কথা বলবেন না, কারণ তা আরও নেতিবাচক ঘটনা আকর্ষণ করবে। বরং সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য ও সাফল্য অর্থাৎ যা কিছু আপনি ভালবাসেন সেসব বিষয়েই আলোচনা করুন, কারণ তা সফলতাকে তরান্বিত করবে।
যখনই আপনি নেতিবাচক চিন্তা করছেন বা কথা বলছেন তখনই আপনি নিজেকে যেন একটি খাঁচায় বন্দী তোতাপাখিতে পরিণত করছেন। যতবারই আপনি নেতিবাচক চিন্তা করছেন বা কথা বলছেন ততবারই খাঁচার বন্ধন আরও দৃঢ় হচ্ছে। সফল ব্যক্তিরা ইতিবাচক বিষয়ে, যা কিছু ভালবাসেন সে বিষয়েই বেশী কথা বলেন। আর এভাবে তাঁরা মুক্ত বিহঙ্গের মত আনন্দময় জীবনের অধিকারী হন। আর তাই খাঁচা থেকে মুক্ত হতে হলে, জীবনে সফল হতে হলে ভালবাসার প্রতি মনোযোগ দিন, ভালবাসুন, যা কিছু ভালবাসেন তা আলোচনা করুন। আর এই ভালবাসাই আপনাকে মুক্ত জীবনের অধিকারী সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে।
“ Then you will know the truth and the truth will set you free. ”
Jesus (Circa 5 BC- Circa AD 30)
Founder of Christianity, in John 8:32
ভালবাসার শক্তির কাছে কিছুই অসম্ভব নয়। আপনি কে, আপনি কোন পরিস্থিতে রয়েছেন তাতে কিছুই যায় আসেনা, ভালবাসার শক্তি আপনাকে মুহূর্তেই স্বাধীন ও সফল করে তুলতে পারে।
আমি এমন এক ভদ্রমহিলাকে চিনি যিনি দীর্ঘ ২০ বছরের অসুখী দাম্পত্য জীবন থেকে মুক্ত হয়ে স্বাধীন, সফল ও সুখী জীবনের অধিকারী হতে পেরেছেন। ব্যক্তিগত জীবনে অসুখী হলেও তিনি কখনোই রাগ, দুঃখ, ক্ষোভ বা অন্য কোন নেতিবাচক চিন্তা বা অনুভুতিকে মনে স্থান দেন নি। এমনকি তিনি তার স্বামীকে ডিভোর্স দিলেও কখনোই তার সম্পর্কে কোন খারাপ মন্তব্য করেননি, বরং সবসময়ই তিনি কেমন জীবনসঙ্গী চান তার কথাই আলোচনা করতেন। এভাবে অতি দ্রুত তিনি তার মনের মানুষকে খুঁজে পান এবং স্পেনে তার পছন্দসই জায়গায় নতুন করে আনন্দময় দাম্পত্য জীবন শুরু করতে সক্ষম হন।
আপনিও আপনার জীবনকে চাইলেই পরিবর্তন করতে পারেন। কারণ আপনি কি ভালবাসেন, কি পেতে চান তা চিন্তা করার অসীম ক্ষমতা আপনার রয়েছে। যদিও ল অব এট্ট্রাকশান মুলতঃ আপনার অনুভূতির উপর ভিত্তি করে কাজ করে। তাই আপনি যা পেতে চান তার প্রতি ভালবাসা অনুভব করতে হবে। আর এভাবেই আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে পারবেন।
“ ভালবাহসাই ল বা নিয়মটিকে পূর্ণতা দেয়। ”
Saint Paul
Christian apostle, in Romans 13:10

Post a Comment